News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালের গ্রেফতারিতে ক্ষুব্ধ অতিশী, তদন্ত নিয়ে তুললেন একাধিক প্রশ্ন
Image

কেজরিওয়ালের গ্রেফতারিতে ক্ষুব্ধ অতিশী, তদন্ত নিয়ে তুললেন একাধিক প্রশ্ন

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে ক্ষুব্ধ অতিশী। এবার তিনি তদন্ত নিয়েই তুললেন একাধিক প্রশ্ন। দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “দিল্লির তথাকথিত আবগারি নীতি কেলেঙ্কারিতে গত দুই বছর ধরে সিবিআই এবং ইডি-র তদন্ত চলছে৷ এই দুই বছরে বারবার একটা প্রশ্ন উঠে এসেছে – অর্থের পথ কোথায়? টাকা গেল কোথায়? এএপি-র কোনও নেতা, মন্ত্রী অথবা কর্মীর কাছ থেকে অপরাধের কোনও অর্থ উদ্ধার করা হয়নি। মাত্র একজন, শরৎ চন্দ্র রেড্ডির বক্তব্যের ভিত্তিতে দু’দিন আগে একই মামলায় গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে।”

অতিশী আরও বলেছেন, “তিনি অরবিন্দ ফার্মার মালিক, তাকে ২০২২ সালের ৯ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কখনও দেখা করেননি অথবা কথা বলেননি এবং এএপি-র সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এই কথা বলার পরের দিন তাকে ইডি গ্রেফতার করে। বেশ কয়েক মাস জেলে থাকার পর, তিনি নিজ বক্তব্য পরিবর্তন করেন। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন এবং আবগারি নীতির বিষয়ে তার সাথে কথা বলেছেন। তিনি বলার সঙ্গে সঙ্গেই তাকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু টাকা কোথায়? টাকার লেজ কোথায়?”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top