News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাসবাদ মানবতা ও শান্তির জন্য সবচেয়ে বড় ঝুঁকি : মল্লিকার্জুন খাড়গে
Image

সন্ত্রাসবাদ মানবতা ও শান্তির জন্য সবচেয়ে বড় ঝুঁকি : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। “সন্ত্রাসবাদ মানবতা ও শান্তির জন্য সবচেয়ে বড় ঝুঁকি” মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা করে এই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি খাড়গে। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, মস্কোতে নিরপরাধ মানুষের ওপর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি। তিনি আরও জানান, এই দুঃসময়ে আমরা রাশিয়ার জনগণের পাশে আছি।

উল্লেখ্য, স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’-এর একটি কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। কনসার্ট চলাকালীন হঠাৎই হলের মধ্যেই বিস্ফোরণ হয়। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। হলের ছাদ খসে পড়ে। এর পরেই কনসার্ট হলে ঢুকে পড়ে জনা পাঁচেক বন্দুকবাজ। ছদ্মবেশী পোশাক পরা পাঁচজন বন্দুকবাজ দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। মস্কোতে আইএস জঙ্গিদের অতর্কিতে হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top