News Flash

  • Home
  • প্রধান খবর
  • এপি বিধায়ক গুলাব সিং যাদবের বাড়িতে আয়কর হানা, কেন্দ্রকে আক্রমণ সৌরভের
Image

এপি বিধায়ক গুলাব সিং যাদবের বাড়িতে আয়কর হানা, কেন্দ্রকে আক্রমণ সৌরভের

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় দলের শীর্ষ নেতা এখন ইডি-র হেফাজতে, এবার আম আদমি পার্টির বিধায়ক গুলাব সিং যাদব আয়কর দফতরের আতসকাঁচে। শনিবার সকালে থেকে এএপি বিধায়ক গুলাব সিং যাদবের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আয়কর দফতর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইডি-র এই অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রের সমালোচনা করলেন এএপি নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। ইডি-র অভিযান প্রসঙ্গে সৌরভ ভরদ্বাজ বলেছেন, “শুধুমাত্র ভারতের নয়, সমগ্র বিশ্বের মানুষ জানতে পেরেছে যে বিজেপি সরকার সমগ্র বিরোধী দলকে জেলে ভরতে ব্যস্ত। এই দেশ রাশিয়ার পথ অনুসরণ করছে…বাংলাদেশ, পাকিস্তান, উত্তর কোরিয়ায় দেখা গিয়েছে, এখন ভারতও একই পথে হাঁটছে। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র এখন স্বৈরাচারের পথে, যেখানে মানুষের মৌলিক অধিকার শেষ হবে, যেখানে বিরোধী দলকে থামিয়ে দেওয়া হবে… আমাদের শীর্ষ ৪ নেতা মিথ্যা মামলায় কারাগারে।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top