News Flash

Image

যান দুর্ঘটনায় আহত এক, নিহত এক

শান্তিরবাজার, ২৩ মার্চ : শান্তির বাজার বনদপ্তরের আধিকারীকের অফিস সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে একজন। ওই ঘটনায় নিহত হয়েছে একজন।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, শনিবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু সাপ্তাহিক বাজার থেকে বাড়ী ফেরার পথে শান্তির বাজার মহকুমার বনদপ্তরের অফিস সংলগ্ন এলাকায় একটি নাম্বার বিহীন অটোগাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ আহত ব্যক্তি মরন শীল ( ৫০ ) জানিয়েছেন, তাঁরা বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

তিনি জানিয়েছেন, অটো চালক ও যেই ব্যক্তি মারা গেছেন উনারা মদ্যপান করেছিলেন। এতে করে অটোচালক দ্রুত গতিতে অটো চালানোর ফলে নিয়ন্ত্রন হারিয়ে অটোটি দুর্ঘটনার কবলে পরে। দুর্ঘটনায় মরন শীল আহত হন এবং পরিমল সরকার ( ৬০ ) নিহত হন। অপরদিকে দুর্ঘটনার পরবর্তীসময় অটো চালক ও অপর একজন যাত্রী ঘটনাস্থলথেকে পালিয়ে গিয়েছে। জানা যায় দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তি বিলোনিয়া মহকুমার মতাই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পরবর্তী সময় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতকে উদ্ধারকরে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। পুলিশ জেলা হাসপাতালে উপস্থিত হয়ে দুর্ঘটনার তদন্তে নেমেছেন।

অপরদিকে একইদিনে বাইখোড়া থানার অধীনে কলসীরমুখ এলাকায় দুর্ঘটনার স্বীকারহয় এক মহিলা। জানা যায় মনিরামপুর এলাকার বাসিন্দা শান্তিদেবী ত্রিপুরা বীরচন্দ্র মনু যাবার জন্য বের হয়। তিনি যে গাড়ী করে যাচ্ছিলেন গাড়ীটি কলসীরমুখ এলাকায় পৌঁছানোর পর সকলে প্রাকৃতিক কাজের জন্য গাড়ীটি দাঁড় করিয়েছেন। সেই সময় একটি স্কুটি শান্তিদেবী ত্রিপুরাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । দুর্ঘটনার পরবর্তী সময় আহত মহিলাকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যেকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে। জানা যায় দুর্ঘটনাগ্রস্থ স্কুটিটির নাম্বার জানা গেছে। এখন দেখার বিষয় পুলিশ স্কুটি চালককে আটক করতে কতটুকু সক্ষমহয়।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top