News Flash

  • Home
  • বিদেশ
  • কোচ খুঁজে পাচ্ছে না পাকিস্তান
Image

কোচ খুঁজে পাচ্ছে না পাকিস্তান

করাচি, ২২ মার্চ (হি.স.): পাকিস্তান ক্রিকেট বোর্ড ভালো কোচ খুঁজে পাচ্ছে না। কিছুদিন আগে শেন ওয়াটসন ও ড্যারেন স্যামি না করে দিয়েছেন। এবার তারা গ্যারি কার্স্টেন–এর দ্বারস্থ হয়েছেন। ভারতের ২০১১ সালের এক দিনের বিশ্বকাপজয়ী কোচ ছিলেন কার্স্টেন। তাকে প্রস্তাব দিয়েছে মহসিন নকভির বোর্ড। কার্স্টেনকে প্রস্তাব দেওয়া ছাড়া আরও পাঁচ কোচকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁরা হলেন— জাস্টিন ল্যাঙ্গার, মাইক হেসন, ম্যাথু হেডেন, অইন মরগ্যান ও ফিল সিমন্স।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণেই তাড়াতাড়ি বাবরদের বিদেশি কোচ নিযুক্ত করতে চাইছেন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিকের মতে, “কোচ নিযুক্ত করা এবং বরখাস্ত করার ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজির ভাল নেই। সেই কারণেই বেশির ভাগ কোচ পাকিস্তানের দায়িত্ব নিতে চায় না। তা সত্ত্বেও আমরা আশা করছি ভাল কোচ।”

Releated Posts

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026

পিওকে নির্বাচনে হিংসা ও কারচুপির অভিযোগ, পাকিস্তান সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এবং জোরপূর্বক নিখোঁজ…

ByByNews Desk Jul 30, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩০ জুলাই (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলেই দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে…

ByByNews Desk Jul 30, 2026

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top