News Flash

  • Home
  • দেশ
  • বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়, অভিযুক্ত সন্দেহে গ্রেফতার ১
Image

বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়, অভিযুক্ত সন্দেহে গ্রেফতার ১

মালদা, ২২ মার্চ (হি.স.) : বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে মালদার হরিশচন্দ্রপুরে গ্রেফতার হল ১। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। ধৃতের নাম ফজলুর রহমান, বয়স ৫৫ বছর।

গোপন সূত্রে বেআইনি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত খবর পেয়ে আইসির নেতৃত্বে গভীর রাতে অভিযান চালায় পুলিশ। তার পরেই গ্রেফতারি হয়। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার শিসাতলা মোড় থেকে বৃহস্পতিবার গভীর পাতে অভিযান চালিয়ে দুষ্কৃতী সন্দেহে ফজলুরকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে শিসাতলা মোড়ে ঘোরাঘুরি করছিল। সূত্র মারফত সেই খবর পুলিশের কাছে পৌঁছয়। তার পর অভিযান ও গ্রেফতারি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, কী উদ্দেশ্যে ওই ব্যক্তি ওখানে এসেছিল, কোথা থেকেই বা আগ্নেয়স্ত্র পেল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতকে শুক্রবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top