News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদমত্ত চালকের গাড়ির ধাক্কায় একাধিক দুর্ঘটনা, আহত চালক সহ আরো এক
Image

মদমত্ত চালকের গাড়ির ধাক্কায় একাধিক দুর্ঘটনা, আহত চালক সহ আরো এক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মার্চ: কৈলাসহরে একটি বেপরুয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন তিনজন। যার মধ্যে একজনের চিকিৎসা চলছে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে।  

ঘটনার বিবরণে জানা যায়, যে কৈলাসহর হালাইপার এলাকার বাসিন্দা শশাঙ্ক মালাকারের ছেলে শুভজিৎ মালাকার অতিরিক্ত মদ্যপান করে   এএস০১এফএ৬৮৮৪ নম্বরের একটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে কৈলাসহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল।

প্রথমে কৈলাসহর চিড়াকুটি এলাকায় একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। যার ফলে সেই গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। পরবর্তী সময় চিড়াকুটি এলাকায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা টিআর০২এইচ৯৩৮৯ নম্বরের একটি বাইকের মধ্যে সজোরে ধাক্কা দেয়। যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় সেই বাইকটিও।

পরবর্তী সময় শহরের বিভিন্ন এলাকায় পথচারী তিনজনকে সজোরে ধাক্কা মারে ওই গাড়ি এই তিনজনের মধ্যে গুরুতরভাবে আহত হয়ে একজন বর্তমানে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পরবর্তীকালে কৈলাসহর কলেজ রোড এলাকায় গিয়ে সেই গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটির মধ্যে সজোরে ধাক্কা মারে এবং দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে সেই গাড়িটির সামনা দিক ভেঙ্গে দুমরে মুচড়ে যায় পাশাপাশি গাড়ির চালক শুভজিৎ মালাকারও গুরুতরভাবে আহত হয়।

বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ গিয়ে গুরুতরভাবে আহত সেই গাড়ির চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে শুভজিৎ মালাকার কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ সেই গাড়িটিকে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। বর্তমানে সেই গাড়িটি কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা কৈলাসহর জুড়ে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top