News Flash

  • Home
  • দিনের খবর
  • ময়নাগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক, মৃত্যু যুবতীর
Image

ময়নাগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক, মৃত্যু যুবতীর

ময়নাগুড়ি, ২২ মার্চ (হি.স.) : জলপাইগুড়ির ময়নাগুড়ি ভোটপাট্টি গোডাউন মোড় এলাকায় এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক। ঘটনায় মৃত্যু হল এক যুবতীর। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে । মৃত যুবতীর নাম পঞ্চমী সরকার(২৬)। ঘটনায় মোট তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চ্যাংরাবান্ধার দিক থেকে ট্রাকটি ময়নাগুড়ির দিকে আসছিল। সেসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের দোকানে ঢুকে যায়। দোকানের ভেতর সেসময় ভাইকে সঙ্গে নিয়ে পড়াশুনো করছিল পঞ্চমী। ট্রাকটি এমনভাবে ভেতরে ঢুকে যায় যে দোকানের পাকা পিলার, দেওয়াল ভেঙে পড়ে। ট্রাকের নীচে আটকে যায় ওই যুবতী। দুর্ঘটনার পর তীব্র আওয়াজ শুনে আশেপাশের এলাকার লোক এসে উদ্ধারকাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আর্থমুভার নিয়ে এসে ট্রাকটিকে সরিয়ে ভেতর থেকে যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। যুবতীর ভাই অলোক সরকার অক্ষত রয়েছে। পুলিশ ট্রাকের চালককে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top