News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালের গ্রেফতার হওয়া প্রমাণ করে আইনের ঊর্ধ্বে কেউ নয় : অনুরাগ ঠাকুর
Image

কেজরিওয়ালের গ্রেফতার হওয়া প্রমাণ করে আইনের ঊর্ধ্বে কেউ নয় : অনুরাগ ঠাকুর

চেন্নাই, ২২ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, কেজরিওয়ালের গ্রেফতার হওয়া প্রমাণ করল আইনের ঊর্ধ্বে কেউ নয়। শুক্রবার চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, একটি রাজনৈতিক দল যাঁরা কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলত এবং সোনিয়া গান্ধীর গ্রেফতারের দাবি করেছিল, তাঁরা ৯টি সমনের পরেও ইডি-র সামনে হাজির হতে অস্বীকার করেছে। কেন তদন্ত থেকে দূরে থাকতে হল? এই আবগারি কেলেঙ্কারিতে সবই ফাঁস হয়ে গিয়েছে।

কেজরিওয়াল গ্রেফতার হলেও এএপি-র পক্ষ থেকে বলা হচ্ছে জেলে থেকেই মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলাবেন কেজরিওয়াল। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “তাঁরা বলছেন, জেল থেকে সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। এটা দিল্লির জনগণ, আইন ও গণতন্ত্রের অপমান।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top