ব্লাডমাউথ-২১৮/৮
স্ফুলিঙ্গ-৯৭
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রান রেটে স্ফুলিঙ্গকে পেছনে ফেলে তৃতীয় স্থান উঠে আসলো ব্লাডমাউথ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় টি আই টি মাটে অনুষ্টিত ম্যাচে ব্লাডমাউথ জয়লাভ করে ১২১ রানে। সৌরভ দাসের অলরাউন্ড পারফরম্যান্সে। প্রথমে ব্যাট নিয়ে ব্লাডমাউথের গড়া ২১৮ রানের জবাবে স্ফুলিঙ্গ মাত্র ৯৭ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সৌরভ দাস প্রথমে ব্যাট হাতে অর্ধশতরান করার পর বল হাতে ১ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নেন। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে ব্লাডমাউথ ক্লাব ২১৮ রান করে। দলকে ২০০ রানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন দলনায়ক সৌরভ দাস। সৌরভ ৪১ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬, ধনবীর সিং ৮৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫,পার্থ পালায়াত ৬৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯,তুষার সাহা ৫১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, দেবরাজ দে ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং বিক্রম কুমার দাস ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। স্ফুলিঙ্গের পক্ষে দ্বৈপায়ন ভট্টাচার্য ৪০ রানে ৪ টি এবং অপূর্ব বিশ্বাস ৪৮ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরুতেই দুটি রান আউটে পিছিয়ে পড়ে স্ফুলিঙ্গ। শেষ পর্যন্ত দল গুটিয়ে যায় ৯৭ রানে। দলের পক্ষে দুর্লব রায় ৪৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২,জয় কিষান সাহা ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং দলনায়ক অজয় সরকার ৩২ বল খেলে ১২ রান করেন।দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। ব্লাডমাউথের পক্ষে সানি সিং ২৯ রানে ৩ টি,জয়দীপ ভট্টাচার্য ৩ রানে এবং তুষার সাহা ৯ রানে ২ টি করে উইকেট দখল করেন।

