News Flash

Image

রায়গঞ্জে টোটো উলটে মৃত্যু ৪ বছরের শিশুর

রায়গঞ্জ, ২০ মার্চ (হি.স.) : উত্তর দিনাজপুরের করণদিঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের বোতলবাড়ি এলাকায় বাবার চোখের সামনেই টোটো উলটে মৃত্যু হল ৪ বছরের শিশুকন্যার। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে । ময়নাতদন্তের পর বুধবার মেয়ের জন্মদিনের দিনই শিশুটির নিথর দেহ এসে পৌঁছোল এলাকায়। পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম মোসলেমা খাতুন(৪)।

জানা গেছে, মঙ্গলবার রাতে শিশুটির বাবা পেশায় টোটোচালক কামরুল হোসেন টোটোটি বাড়ির সামনে রেখে ব্যাটারির চার্জার নিতে ঘরে যান। ঘর থেকে চার্জার নিয়ে বাড়ির সামনে আসতেই দেখেন, তার মেয়ে টোটোর হ্যান্ডেলে হাত দিতেই গাড়িটি ছুটে গিয়ে দেওয়ালে ধাক্কা মেরে উলটে যায়। টোটোর নীচে চাপা পড়ে যায় ৪ বছরের মোসলেমা। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মেডিকেলে পরীক্ষার পর শিশুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্তের পর এদিন বিকেলে শিশুর দেহ এলাকায় পৌঁছায়।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top