News Flash

  • Home
  • দেশ
  • অভিষেকের বিরুদ্ধে ইডির ‘কড়া পদক্ষেপে’ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ বহাল
Image

অভিষেকের বিরুদ্ধে ইডির ‘কড়া পদক্ষেপে’ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ বহাল

নয়াদিল্লি, ২০ মার্চ, (হি.স.): আপাতত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। কয়লা পাচার মামলায় নিজেদের অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট।

বুধবার অভিষেকের রক্ষাকবচ বহাল রেখে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও ‘কড়া পদক্ষেপ’ করতে পারবে না ইডি। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

এই প্রসঙ্গে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন, “মামলাকারী এক জন সাংসদ। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তদন্তে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করে চলেছেন অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি স্বীকার করে নিয়েছেন আদালতে ইডির হয়ে সওয়াল করা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু।”

একই সঙ্গে সঞ্জয়বাবু জানান, ২০২২ সালের মার্চ মাসের পর আর এই মামলায় অভিষেককে তলব করেনি ইডি। ওই বছরেরই সেপ্টেম্বর মাসের পর কয়লা পাচার মামলায় তলব করা হয়নি রুজিরাকেও। তাই ওই দু’জনকে তলবের বিষয়ে কোনও দ্রুততা নেই তদন্তকারী সংস্থাটির।

কয়লা পাচার মামলায় অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এ ব্যাপারে এর আগে দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু ইডির সেই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক এবং তাঁর স্ত্রী। তাঁরা আবেদনে জানান, তাঁদের যেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়।

২০২২ সালের ১৭ মে সেই মামলাতেও সুপ্রিম কোর্ট অভিষেকদের পক্ষেই রায় দিয়েছিল। দিল্লির বদলে তৃণমূল সাংসদ এবং তাঁর স্ত্রীকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে একই সঙ্গে এ-ও বলে দেয় যে, অভিষেক-রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে যেন কলকাতায় ইডি আধিকারিকদের কোনও হেনস্থার মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশ ও প্রশাসনকেই।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top