‘হাত’ ধরল একঝাঁক নেতা, কংগ্রেসে যোগ দিলেন লাল সিং ও দানিশ আলি

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের আগে একঝাঁক নেতা ধরলেন কংগ্রেসের হাত। বুধবার কংগ্রেসে যোগদান করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী লাল সিং। এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে কংগ্রেস নেতা পবন খেরা-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন লাল সিং।

বুধবারই কংগ্রেসের যোগ দিয়েছেন আমরোহা লোকসভা কেন্দ্রের সাংসদ দানিশ আলি। দানিশকেও কংগ্রেস পরিবারের স্বাগত জানিয়েছেন পবন খেরা। এছাড়াও এদিন কংগ্রেস যোগদান করেছেন জন অধিকারী পার্টির প্রধান পাপ্পু যাদব।