ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আপাতত রান রেটে রয়েছে তৃতীয় স্থানে। সেমিফাইনালের টিকিট কাটতে হলে শেষ ম্যাচে জয় পেতেই হবে ভগিনী নিবেদিত মহিলা সমিতি দলকে। পাশাপাশি বাড়াতে হবে রান রেট। তারপরও যদি , কিন্তুর মধ্যে থাকতে হবে। মঙ্গলবার ৮ উইকেটে পরাজিত করলো বিদ্যাসাগর ইউ এম বি দলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আমন্ত্রণমূলক মহিলা ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে বিদ্যাসাগর ইউ এম বি দল প্রথমে ব্যাট নিয়ে মাত্র ৪৬ রান করে। দলের পক্ষে স্নেহা দত্ত ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ভগিনী নিবেদিত মহিলা সমিতি দলের পক্ষে দলনায়িকা সুপ্রিযা দাস ৫ রানে এবং অনুষ্কা শীল ১২ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ভগিনী নিবেদিত মহিলা সমিতি দল ২৬ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অনুষ্কা শীল ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান।

জয়ে ফিরে সেমিফাইনালের প্রত্যাশা জিইয়ে ভগিনী নিবেদিতার
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















