News Flash

  • Home
  • খেলা
  • জয়ে ফিরে সেমিফাইনালের প্রত্যাশা জিইয়ে ভগিনী নিবেদিতার
Image

জয়ে ফিরে সেমিফাইনালের প্রত্যাশা জিইয়ে ভগিনী নিবেদিতার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আপাতত রান রেটে রয়েছে তৃতীয় স্থানে। সেমিফাইনালের টিকিট কাটতে হলে শেষ ম্যাচে জয় পেতেই হবে ভগিনী নিবেদিত মহিলা সমিতি দলকে। পাশাপাশি বাড়াতে হবে রান রেট। তারপরও যদি , কিন্তুর মধ্যে থাকতে হবে। মঙ্গলবার ৮ উইকেটে পরাজিত করলো বিদ্যাসাগর ইউ এম বি দলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আমন্ত্রণমূলক মহিলা ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে বিদ্যাসাগর ইউ এম বি দল প্রথমে ব্যাট নিয়ে মাত্র ৪৬ রান করে। দলের পক্ষে স্নেহা দত্ত ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ভগিনী নিবেদিত মহিলা সমিতি দলের পক্ষে দলনায়িকা সুপ্রিযা দাস ৫ রানে এবং অনুষ্কা শীল ১২ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ভগিনী নিবেদিত মহিলা সমিতি দল ২৬ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অনুষ্কা শীল ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top