News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক রাজ ঠাকরের, জোটে যোগদানের জল্পনা
Image

দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক রাজ ঠাকরের, জোটে যোগদানের জল্পনা

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি. স.): মঙ্গলবারেই কি বিজেপির হাত ধরতে চলেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)? জল্পনা উস্কে দিল্লি পৌঁছলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। দিল্লি পৌঁছেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে।

লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। এবার বিজেপির টার্গেট চারশো আসন পার করা। সেই কাজে তাঁরা সচেষ্ট। সূত্রের খবর, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে বাগে আনতে এবার রাজ ঠাকরেকে আসরে নামাতে চলেছে বিজেপি। সোমবার রাতেই রাজের সঙ্গে বিজেপি শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে কথা বলেন রাজ। তাঁর মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে সঙ্গে নিয়ে এবার ভোটে লড়তে চাইছে বিজেপি। এই বৈঠক নিয়ে রাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে আলোচনার জন্য এসেছি। দেখা যাক কী হয়। ইতিমধ্যে বিজেপির কাছে তিনটি আসন দাবি করেছে রাজ। তবে রফা যাই হোক না কেন এবার মহারাষ্ট্র থেকে বিজেপি যে প্রচুর আসন টার্গেট করছে তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, মহারাষ্ট্রের ক্ষমতায় এই মুহূর্তে ‘মহাজুটি’। যে জোটে রয়েছে শিবসেনার একনাথ শিণ্ডে শিবির, বিজেপি ও অজিত পওয়ারের এনসিপি। কিন্তু লোকসভা নির্বাচনের আগে জোট-জট এখনও অব্যাহত এনডিএ-তে। শিণ্ডে ও অজিত পওয়ারের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়নি পদ্ম শিবিরের। এই পরিস্থিতিতে রাজ যদি জোটে যোগ দেন, তাহলে যে জটিলতা আরও বাড়বে, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। ফলে সব মিলিয়ে চাঞ্চল্য মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top