News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় জুনিয়র হ্যান্ডবলের জন্য ত্রিপুরা দল ঘোষিত
Image

জাতীয় জুনিয়র হ্যান্ডবলের জন্য ত্রিপুরা দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মধ্যপ্রদেশ বিদিশাতে অনুষ্ঠিত হবে ৪৫ তম জাতীয় জুনিয়র বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা।  ২৩-‌২৭ মার্চ হবে আসর। আসরে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করা হয়েছে।  মঙ্গলবার সকালে রওয়ানা হবে ত্রিপুরা দল। এদিকে ত্রিপুরা দলের খেলোয়াড়দের জার্সি স্পনসর করেছেন হ্যান্ডবলের প্রশিক্ষক নন্দা চক্রবর্তী। রাজ্য সংস্থার সম্পাদক লিটন রায় খেলোয়াড়দের নাম ঘোষনা করেন। তিনি আশা করেন, আসরে ভালো খেলবে রাজ্য দল। ঘোষিত দল:‌ অলক চাকমা, সুদীপ গোপ, রণিত পাল, ইন্দ্রজিৎ দাস, অমর কলই, অয়ন দেবনাথ,আকাশ সূত্রধর, হৃদয় ত্রিপুরা,শুভঙ্কর রায়, সাগর সূত্রধর, প্রীতম সরকার, সত্যজিৎ পাল, তুহিন কুমার পাল, শুভ বসাক, সম্রাট নন্দী। কোচ:‌ কাহিনি দেববর্মা এবং পঙ্কজ দাস।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top