News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞানুষ্টান
Image

বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞানুষ্টান

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৮ মার্চ: গত শনিবার আগরতলা অভিমুখে যাওয়ার পথে চম্পকনগর এলাকাতে দুর্ঘটনার মুখে পড়েন কল্যাণপুর প্রমোদ নগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, উনার ব্যাক্তিগত দেহ রক্ষী মীঠন পাল এবং গাড়ি চালক দুর্লভ দাস। এরপর প্রথমে চম্পকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল এই তিনজনকেই। আজ বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে বিধায়কের অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে সেই কারণেই কলকাতার এপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে কল্যাণপুর জুড়ে সাধারণ মানুষ বিধায়ক এভাবে দুর্ঘটনা গ্রস্ত হওয়ার পরে রীতিমতো ভেঙে পড়েছেন।

আজ স্থানীয় বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে ঘিলাতলীর রাধা গিরিধারি শিব মন্দিরে বিধায়ক সহ অন্যান্য আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা সহ শিব পূজা সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট আয়োজনে বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী, সমর্থক ছাড়াও ব্যাপক সংখ্যক সাধারণ মানুষকে উপস্থিত থেকে আহতদের আরোগ্য কামনায় শামিল থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট বিষয়ে শিব মন্দির চত্বরে দাঁড়িয়ে অভিমত প্রকাশ করতে গিয়ে বিজেপি খোয়াই জেলা কমিটির অন্যতম নেতৃত্ব সোমেন গোপ দাবি করেন বিধায়ক সহ অন্যান্য আহতদের আরোগ্য কামনায় আজকের এই আয়োজন, পাশাপাশি তিনি যেভাবে সাধারণ মানুষ বিধায়ক সাহেব দুর্ঘটনা গ্রস্ত হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় প্রার্থনা করছেন, ভগবানের শরণাপন্ন হচ্ছেন তার নিরিখে আশা প্রকাশ করেন অতি শীঘ্রই বিধায়ক সুস্থ হয়ে আবার কল্যাণপুরবাসীর কাছে ফিরে আসবেন।

অন্যান্যদের মাঝে আজকের এই আয়োজনে বিজেপি নেতৃত্ব অসীম দেব রায়,সরস্বতী দেবনাথ, চয়ন রায়, নিতাই বল, শিবু দেব নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top