News Flash

Image

রেলের ধাক্কায় প্রাণ গেল এক তরুণ শিল্পীর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ মার্চ: রাতের অন্ধকারে রেল স্টেশনে রেলের আঘাতে প্রাণ হারিয়ে চিরতরে বিদায় নিল এক তরুণ শিল্পী। মৃত যুবকের নাম বিশাল শর্মা(২২)।

জানাগেছে ছোটবেলা থেকেই বিশাল তার মা মারা যাওয়ায় সরলা গ্রাম পঞ্চায়েত থেকে ধর্মনগরের প্রগতি রোডে এসে তার জ্যাঠার বাড়িতে আশ্রয় নিয়ে বড় হয়েছে। ছোটবেলা থেকেই মা-বাবার প্রকৃত স্নেহ বা আদর থেকে সে বঞ্চিত। তাই ছোটবেলা থেকেই আটকে ধরেছিল শিল্প-সংস্কৃতিকে, বিশেষ করে নাটকের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছিল বিশাল।

জানা গেছে ১২ ফেব্রুয়ারি রাজ্য সরকারের একাউন্টেন্ট পদে যে নিয়োগের অফার পায়। কিন্তু অফার ভেরিফিকেশনে গেলে তার কাগজপত্র নিয়ে কিছুটা অসামঞ্জস্যতা ধরা পড়ায় সে মনের দিক দিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল।

গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায়  একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

আজ ধর্মনগর রেল স্টেশনে রেল লাইনের অনতিদূরত্বে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিশালের নিথর মৃতদেহ সনাক্ত করে ধর্মনগর থানায় এনে ময়নাতদন্তের জন্য ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃতদেহ মায়নাতদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।

বিশালের এই মৃত্যুতে শোকাহত ধর্মনগরের গোটা শিল্পমহল। তরুণ শিল্পী বিশাল শর্মা আকস্মিক মৃত্যুতে ধর্মনগর জুড়ে  শিল্পী মহলে স্তব্ধতা বিরাজ করছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top