News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়া হাসপাতালের আবাসনের ছাদের আস্তরণ ভেঙে গুরুতর চিকিৎসক
Image

তেলিয়ামুড়া হাসপাতালের আবাসনের ছাদের আস্তরণ ভেঙে গুরুতর চিকিৎসক

Ceilingনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুলাই ৷৷ তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালের আবাসনের এর ছাদ ভেঙে আহত এক মহিলা চিকিৎসক৷ আতঙ্কে রয়েছেন ঐ কমপ্লেক্স এ থাকা অন্যান্য চিকিৎসকরাও৷ ঘটনা মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ৷
জানা যায় তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালের চিকিৎসকদের থাকার আবাসনটি তৈরী হয়েছিল আজ থেকে ত্রিশ বছর আগে৷ এর পর থেকে আজ পর্যন্ত কোন সংস্কারের এর ব্যাবস্থা করেনি দপ্তর৷ অথচ প্রতিবছর ই বিনিয়শনের অর্থ্যাৎ সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা আসছে দপ্তর থেকে৷ আজ এই চিকিৎসকের বসত ঘর গুলিতে প্রতিনিয়ত আতঙ্ক গ্রস্থ হয়ে দিন কাটাচ্ছেন চিকিৎসকরা৷ এরই মধ্যে এই কমপ্লেক্স এর দ্বিতল ভবনের ছাদের বেশ কিছু অংশ ভেঙ্গে চিকিৎসক মালবিকা দাসের বিছানার উপর সহ সমস্ত ঘরে পরে৷ আহত হয় ডঃ মালবিকা দাস অল্পেতে বেছে যায় প্রান, যদি রাতে ঘুমন্ত অবস্থায় পরত তাহলে বড় বড় ছাদের টুকুরো উনার মাথায় বড় ধরনের আঘাত ঘটনাতে পারত৷ আচ পেয়ে বেড়িয়ে পরেন কক্ষ থেকে৷ ছাদ ভাঙ্গার শব্দ ও চিকিৎসক মালবিকা দাসের চিৎকারে পাশে রোমে থাকা মহিলা চিকিৎসক সঞ্জনা ঘোষ ছুটে আসেন৷ তিনি জানান, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মালবিকা৷ তবে কক্ষ গুলি তৈরীর পর আর সংস্কার হয় নি৷ তাই যে কোন সময় ভেঙ্গে যেতে পারে এই বিল্ডিংটি৷ চিকিৎসক মালবিকা দাস ও আতঙ্ক গ্রস্থ হয়ে যায়৷ তিনি জানান বেশ কিছুদিন আগে ও বারান্দার কিছু অংশ ভেঙ্গে পরে৷ তবে যদি রাতে অন্ধকারে ছাদ ভেঙ্গে পরে তাহলে বড় মাপের দুর্ঘটনা হতে পারে৷ এই কমপ্লেক্সে থাকা আরো একজন মহিলা চিকিৎসক ডঃ মা-মুনি দেববর্মা জানান, ত্রিপুরাকে ভূমিকম্পের বিস্ক জুন বলে সরকার দাবী করেন৷ এই বিল্ডিং এর যে অবস্থা বিল্ডিং এর স্রচিরে পাটল ও বিভিন্ন গাছ পালা উঠে যাচ্ছে৷ বরই আতঙ্কে দিন কাটাচ্ছি৷ তবে আজকের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলেই আশঙ্কা করছে চিকিৎসক মহল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top