News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উৎসবে বৈচিত্রের মধ্যে ঐক্য পরিলক্ষিত হয়: রাজ্যপাল
Image

উৎসবে বৈচিত্রের মধ্যে ঐক্য পরিলক্ষিত হয়: রাজ্যপাল

আগরতলা, ১৮ মার্চ: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু গতকাল উদয়পুর মহকুমার বাগমা খামারবাড়িস্থিত আমা সঙ্গত্র আশ্রমে সঙ্গত্র উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

মেলা উদ্বোধন করে রাজ্যপাল বলেন, আমা সঙ্গত্র আশ্রমের প্রতি মানুষের ভক্তি ও আস্থা রয়েছে বলেই প্রতি বছর বৃহৎ পরিসরে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। তিনি আরও বলেন, এই ধরণের উৎসবে বৈচিত্রের মধ্যে ঐক্য পরিলক্ষিত হয়। কেন্দ্রীয় সরকার দেশের ঐক্য ও সংহতি রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। 

অনুষ্ঠানে রাজ্যপাল সঙ্গত্র আশ্রমের ড্রয়িং এবং ডাইনিং হল নির্মাণের জন্য রাজ্যপাল তহবিল থেকে ২ লক্ষ টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। অনুষ্ঠানে রাজ্যপাল সচিব ইউ কে চাকমা, আমা সঙ্গত্র আশ্রমের পুরোহিত শান্তি মোহন জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আমা সঙ্গত্র আশ্রম সঙ্ঘের সভাপতি সূর্যোদয় জমাতিয়া।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top