News Flash

Image

কৃষি গবেষণা কেন্দ্র পরির্দশনে রাজ্যপাল

আগরতলা, ১৮ মার্চ: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে অরুন্ধতীনগরে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের যুগ্ম অধিকর্তা ড. উত্তম সাহা রাজ্যপালকে স্বাগত জানান। স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের কনফারেন্স হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু যুগ্ম অধিকর্তা ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়ের সময় স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের বিভিন্ন কর্মসূচির উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। মতবিনিময় সভায় যুগ্ম অধিকর্তা রিসার্চ স্টেশনের কর্মসূচি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করেন। 

পরে রাজ্যপাল এই স্টেশনের সিড মিউজিয়াম, ধান ও অন্যান্য শস্যের প্রদর্শনীমূলক চাষের জায়গা এবং জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসল চাষের এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি সিড টেস্টিং ল্যাবরেটরি, মোবাইল সয়েল টেস্টিং ভ্যান পরিদর্শন করেন।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top