News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব চৌপাল কার্যক্রম অনুষ্ঠিত ধর্মনগরে
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব চৌপাল কার্যক্রম অনুষ্ঠিত ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৭ মার্চ: ২০২৪ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই। এবার লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি আসনে দুই দফায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচন ঘোষণার আগে থেকে বিজেপি দল রাজ্যের দুটি লোকসভা আসনের নির্বাচনের জন্য মাঠ ঘাট গরম করে নিজেদের প্রচার সহ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

যুব মোর্চার কেন্দ্রীয় কার্যক্রমের অঙ্গ হিসেবে প্রদেশ যুব মোর্চার নির্দেশ অনুসারে  যুব মোর্চার সাংগঠনিক পরিকাঠামোকে আরো শক্তিশালী ও মজবুত করতে প্রতিটি মন্ডলে চলছে নমো যুব চৌপাল কার্যক্রম।

উওর জেলার ৫৪ কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে বেলা বারোটা নাগাদ  কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে নমো যুব চৌপাল কার্যক্রমের অঙ্গ হিসাবে আয়োজন করা হয় আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে বিশাল যুব সমাবেশ।

আজকের এই যুব সমাবেশে সভাপতিত্ব করেন  কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার সহ-সভাপতি জন্মজিৎ কানু। এই যুব সমাবেশে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব।

তাছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা, উত্তর জেলার বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস, প্রদেশ বিজেপির নেতৃত্ব দিলীপ তাঁতি, কদমতলা কুর্তি মন্ডল সভাপতি রাজা ধর সহ অনান্য নেতৃত্বরা।

আজকের  যুব সমাবেশের মঞ্চে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের উপস্থিতিতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় ৩৭ পরিবারের ১৭৪ জন ভোটার তৃনমূল কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়।

Releated Posts

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top