News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাড়ির পাশের গেছে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য
Image

বাড়ির পাশের গেছে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ মার্চ: এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে কৈলাসহরের মনুভ্যালি চা বাগানের  ৩নং টিলা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় যে, ওই এলাকার বাসিন্দা দীপেন তান্তুবাইয়ের ২২ বছরের ছেলে মিলন তান্তুবাই। মনুভ্যালি চা বাগানে সরদার হিসেবে কাজ করত।

আজ রবিবার ভোর পাঁচটা নাগাদ সে তার নিজ ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু সে কাজ থেকে বাড়িতে ফিরে না আসায় একপ্রকার চিন্তিত হয়ে পড়ে তার পরিবারের লোকেরা।পরবর্তী সময় তার পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে।

একসময় মিলন তান্তুবাইয়ের পিতা দিপেন তান্তুবাই দেখতে পায় যে মিলন তান্তুবাই মনুভ্যালি চা বাগানের ৩ নং টিলায় অবস্থিত একটি বেল গাছের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছে।

তারপর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা  ঘটনাস্থলে ভিড় জমায়, খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে গিয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

তবে সে কি কারণে আত্মহত্যা করল তা এখনও জানা যায়নি। পরবর্তী সময় মিলন তান্তুবাইয়ের মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়।

ময়নাতদন্ত করার পর তার মৃতদেহ তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top