News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগর কেন্দ্রে উপনির্বাচন ১৯ এপ্রিল, ফলাফল ঘোষণা ৪ জুন
Image

রামনগর কেন্দ্রে উপনির্বাচন ১৯ এপ্রিল, ফলাফল ঘোষণা ৪ জুন

আগরতলা, ১৬ মার্চ : ত্রিপুরায় রামনগর কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়েছে। আজ নির্বাচন কমিশন লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের পাশাপাশি উপনির্বাচনগুলিরও দিনক্ষণ ঘোষণা দিয়েছে। রামনগর কেন্দ্রে ১৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ৪ জুন ঘোষণা দেওয়া হবে।

আজ নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২০ মার্চ বুধবার রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ২৭ মার্চ বুধবার নির্ধারিত হয়েছে। মনোনয়ন পত্র স্ক্রুটিনি ২৮ মার্চ বৃহস্পতিবার এবং মনোনয়ন পত্র প্রত্যাহার ৩০ মার্চ শনিবার স্থির হয়েছে। ভোট গ্রহণ ১৯ এপ্রিল শুক্রবার এবং ফলাফল ৪ জুন মঙ্গলবার ঘোষণা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৬ জুনের মধ্যে উপনির্বাচনের সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।

Releated Posts

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top