News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া দপ্তর ও স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ আজ
Image

ক্রীড়া দপ্তর ও স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল, শনিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ক্রিকেট টিম এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ক্রিকেট টিমের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ আগামীকাল সকাল ১০টায় ভোলাগিরি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দু-দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। টিএসজেসি তাদের ভাতৃপ্রতিম সংস্থা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সহযোগিতায় ক্রিকেট দল গড়েছে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত এই ফ্রেন্ডলি প্রীতি ক্রিকেট ম্যাচে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে সংবাদ জগতের প্রতিটি সংস্থার সদস্য-সদস্যা এবং ক্রীড়া প্রেমীদের যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। খেলোয়ারদের সকাল ন’টার মধ্যে মাঠে রিপোর্ট করতে টি এস জে সি-র সম্পাদক সুপ্রভাত দেবনাথ অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top