News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকদের আত্মনির্ভর করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য: কৃষিমন্ত্রী
Image

কৃষকদের আত্মনির্ভর করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৫ মার্চ:কৃষকদের আত্মনির্ভর করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে রাজ্যের প্রতিটি ব্লকেই কৃষি মহকুমা গঠন করা হচ্ছে। কৃষিক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার করে কম সময়ে অধিক ফসল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আজ করবুকে কৃষি উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

উল্লেখ্য, এই কৃষি উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ শিলাছড়ি প্রাথমিক গ্রামীণ বাজারেরও উদ্বোধন করেন। এই বাজারটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০ লক্ষ টাকা।

অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ বলেন, কৃষকদের উন্নত প্রথায় চাষাবাদে উৎসাহিত করতে ভর্তুকিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। কৃষকদের কল্যাণে কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সয়েল হেলথ কার্ডের মত প্রকল্প ও পরিষেবার সুবিধা কৃষকদের দেওয়া হচ্ছে। কৃষিক্ষেত্রে এখন ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাতে স্বল্প সময়ে ওষুধ স্প্রে করা যায়। তিনি বলেন, রাজ্যে এখন জৈব চাষের পরিধি বেড়েছে। কৃষি জমিতে সারা বছর চাষ করার জন্য সৌরবিদ্যুতের মাধ্যমে জল সিঞ্চনের ব্যবস্থাও করা হচ্ছে। কৃষকদের আয় বাড়াতে সরকার সচেষ্ট।

অনুষ্ঠানে বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বলেন, কৃষি উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আগামীদিনে করবুক এলাকার কৃষকদের উন্নত প্রথায় চাষাবাদে সহায়তা করবে। তিনি এই প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধা গ্রহণ করে উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকদের কাছে আবেদন জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলাছড়ি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান থৈঙ্গ মগ, সমাজসেবী অতীন্দ্র রিয়াং, অসীম ত্রিপুরা, করবুক ব্লকের বিডিও দিব্যেন্দু দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফণীভূষণ জমাতিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান প্রণব কুমার ত্রিপুরা।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top