News Flash

  • Home
  • খেলা
  • আজ টেস্ট ক্রিকেটের প্রথম দিন
Image

আজ টেস্ট ক্রিকেটের প্রথম দিন

কলকাতা, ১৫ মার্চ (হি.স.): ১৮৭৭ সালের আজকের দিনেই টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম টেস্ট খেলেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই লড়াইয়ে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই দিনের টেস্ট ক্রিকেট থেকে আজকের টেস্ট ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। আজকের দিনে একটা টেস্ট ম্যাচ হয়ে থাকে ৫ দিনের। সেদিনের টেস্ট ম্যাচে কোনও দিন নির্ধারিত ছিল না।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে করেছিল ২৪৫ রান। সেদিন অজিদের হয়ে প্রথম ইনিংসে ১৬৫ রানের এক ইনিংস খেলে ইতিহাসের বুকে নাম লিখেছিলেন চার্লস ব্যানারম্যান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম সেঞ্চুরি করেন।

অজিদের ২৪৫ রানের জবাবে ইংল্যান্ড করে ১৯৬ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন বিলি মিডউইন্টার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে মাত্র ১০৪ রান। ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য ছিল ১৫৪ রান।কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৮ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচটি ৪৫ রানে জেতে অস্ট্রেলিয়া।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top