News Flash

  • Home
  • Uncategorized
  • কাকিমাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বিবাহিত ভাতিজার বিরুদ্ধে
Image

কাকিমাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বিবাহিত ভাতিজার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ জুলাই৷৷ কাকিমাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ভাতিজার বিরুদ্ধে৷ এই ব্যাপারে থানায় মামলাও করা হয়েছে৷ গ্রেপ্তার করার জন্য অভিযুক্তকে পুলিশ খঁুজছে৷ ঘটনাটি ঘটেছে বিলোনীয়া থানার অধীন উত্তর সোনাইছড়ি এলাকায়৷ অভিযুক্ত ব্যক্তির নাম বিশু দাস৷ ঘটনাটি ঘটেছে পড়শু দিন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিশু দাস নিজ বাড়িতেই কাকিমার ঘরে ঢুকে শ্লীলতাহানি করে৷ কাকিমাকে ঝাপটে ধরার সময় কাকা ঘরে ঢুকে পড়েন৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি নিয়ে বাড়িতে তুলকালাম কান্ড ঘটে৷ পরে বিষয়টি জানিয়ে বিলোনীয়া মহিলা থানায় একটি মামলা করা হয়৷ মামলা নিয়ে পুলিশ বাড়িতে যায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাসী চালিয়ে যাচ্ছে৷ তবে সে পলতাক৷ জানা গিয়েছে বিশু দাস বিবাহিত৷ তারপরও নিজ বাড়িতেই মাতৃতুল্য কাকিমার দিকে কু নজর দিয়ে এই জঘন্যতম কাজ করার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা ছিঃ ছিঃ করছেন৷ এদিকে একটি সূত্রে জানা গিয়েছে, ঐ কাকিমা স্বচ্ছ তুলিসীপাতা ছিলেন না৷ কোনও না কোনও ভাবে তিনিও দায়ী৷ স্বামী দেখে ফেলায় মোড় অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top