News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন সিনিয়র ক্রিকেটে আজ দুই মাঠে ৪ দল মাঠে নামবে
Image

সুপার ডিভিশন সিনিয়র ক্রিকেটে আজ দুই মাঠে ৪ দল মাঠে নামবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ।।‌ রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ঘরোয়া সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের সূচি অনুযায়ী লড়াইহীন ভাবে অতিবাহিত হয় আরো একটি দিন। ফের লড়াই শুরু হতে চলেছে আগামীকাল শুক্রবার। সুচি অনুযায়ী এদিন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। নরসিংগড় টি আই টি মাঠে এদিন মুখোমুখি হবে জেসিসি ও সংহতি। উভয় দলই এদিন চতুর্থ ম্যাচ খেলতে পরস্পরের বিরুদ্ধে নামবে। শুরুটা জেসিসি জয় দিয়ে সূচনা করলেও পরবর্তী দুই ম্যাচই মুখ থুবড়ে পড়ে। এই অবস্থায় পরাজয়ের হ্যাটট্রিক প্রতিরোধ করতে সংহতির মুখোমুখি হবে দল। তাদের প্রতিপক্ষ সংহতি পরাজয় দিয়ে লড়াই শুরু করার পর টানা দুই ম্যাচে জয়ের তকমা নিয়ে আগামীকাল জয়ের হ্যাট্রিক নিতে ময়দানে নামবে। এখন দেখার বিষয় এই ম্যাচে শেষ পর্যন্ত কোন দল জয় পরাজয়ের হ্যাটট্রিক করে। অপরদিকে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে ব্লাড মাউথ ও ইউনাইটেড ফ্রেন্ডস। এই ম্যাচটিও দুইদিনের চতুর্থ ম্যাচ। গত তিনটি ম্যাচের মধ্যে ইউনাইটেড ফ্রেন্ড পরপর দুই ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে ফুলিঙ্গের কাছে আটকে গিয়ে জয়ের হ্যাট্রিক করতে ব্যর্থ হয়। তাই আগামীকাল ঘুরে দাঁড়ানোর লক্ষ্যমাত্রা কে সামনে রেখেই ময়দানে নামবে ইউনাইটেড ফ্রেন্ডসদের ক্রিকেটাররা। তবে দুইদলের শক্তির বিচারে ইউনাইটেড ফ্রেন্ডসদের তুলনায় কয়েক কদম পিছিয়ে রয়েছে ব্লাড মাউথ। শুরুটা ব্লাড ভালো করলেও পরবর্তীতেই একের পর এক ম্যাচে ধরাশায়ী। মূলত পরাজয়ের হ্যাট্রিক প্রতিরোধ করতেই কাল ইউনাইটেড ফ্রেন্ডসের মুখোমুখি হবে দল।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top