News Flash

Image

প্লাস্টিক বিরোধী অভিযান কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ মার্চ: প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও রাজ্যের সর্বত্রই দোকানপাট বাজার হাটে প্লাস্টিক কারি ব্যাগ ব্যবহার অব্যাহত রয়েছে। এর বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযানে নামছে প্রশাসন।

এর অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যাবেলা কৈলাসহর মহকুমা প্রশাসন ও কৈলাসহর পুরপরিষদের যৌথ উদ্যোগে কৈলাসহর পাইতুরবাজার এলাকায় একটি প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়।

এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম রাজীব দত্ত, কৈলাসহর পুরপরিষদের সুপারভাইজার মনিষ দাস সহ কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।

এদিনের এই অভিযানের মূল উদ্দেশ্য হল যাদের দোকানে অবৈধভাবে প্লাস্টিক মজুদ রয়েছে তাদের সচেতন করা এবং প্লাস্টিক ব্যবহার থেকে বিরত করা। এদিন পাইতুরবাজার এলাকায় প্রায় কুড়িটি দোকানে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়।

এর মধ্যে একটি দোকানে হানা দিয়ে প্লাস্টিক মজুত সামগ্রী থাকার কারণে ওই দোকানিকে ৩০০ টাকা জরিমানা করা হয়। যদিও অন্যান্য কোন দোকানে গিয়ে প্লাস্টিক পাওয়া যায়নি ।যার ফলে প্লাস্টিক সামগ্রী এদিনের এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়নি।

কৈলাসহর মহকুমা প্রশাসন ও কৈলাসহর পুরপরিষদের এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী। আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে বলে জানান কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম রাজীব দত্ত।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top