News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গণ ধর্নায় বসলেন ঠিকাদাররা
Image

সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গণ ধর্নায় বসলেন ঠিকাদাররা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ মার্চ: সরকার বিদ্যুৎ দপ্তরকে নিগম এ পরিণত করেছিল গ্রাহকদের পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে। কিন্তু হিতে বিপরীত আকার ধারণ করেছে। বেসরকারি সংস্থাগুলির হাতে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব তুলে দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগের শামিল হচ্ছেন।

কৈলাসহরে বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে গন ধর্নায় বসলেন ঠিকাদার সহ শ্রমিকরা। রীতিমতো অফিসের বারান্দায় বসে স্লোগান দিয়ে গন ধর্না শুরু হয়েছে এদিন সকাল থেকে।

গন ধর্না চলাকালীন শিশির নন্দী নামে এক ঠিকাদার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, দীর্ঘ প্রায় তিন থেকে চার বছর ধরে বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কথা মতো কাজ করে টাকা পাওয়া যাচ্ছে না। বৈদ্যুতিক কাজের জন্য শ্রম এবং অর্থ বিনিয়োগ করে ঠিকাদারগন সামর্থ্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছে।

তাই, সাই কম্পিউটার লিমিটেডের অধীনস্থ সমস্ত ঠিকাদারগনের সমস্ত বিল অবিলম্বে পরিশোধ করার দাবীতে গন ধর্নায় বসেছেন তারা। যতক্ষন অব্দি বকেয়া বিল দেওয়া হবে না, কিংবা লিখিত আশ্বাস না পাওয়া যাবে না ততক্ষণ এই ধর্না অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঠিকাদার সহ শ্রমিকরা।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top