News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ষার আগেই জল নিষ্কাশনের সমস্যা মোকাবেলায় তৎপর কৈলাসহর পুর পরিষদ
Image

বর্ষার আগেই জল নিষ্কাশনের সমস্যা মোকাবেলায় তৎপর কৈলাসহর পুর পরিষদ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর,১৪ মার্চ: প্রতিবছর জল নিষ্কাশনে ড্রেনগুলিতে আবর্জনার স্তুপ জমে থাকায় বর্ষাকালে চরম সমস্যার সম্মুখীন হতে হয় ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের জনসাধারণকে। পরিস্থিতি বিবেচনা করে এ বছর ঊনকোটির জেলা সদর কৈলাসহরের ড্রেইন পরিস্কারের কাজ শুরু হয়ে গেল বেশ আগে থেকেই।

শহরের উত্তর দিক থেকে নর্দমা পরিস্কার শুরু করেছে কৈলাসহর পুর পরিষদ। বর্ষার অনেক থাকতেই এই নর্দমা পুরস্কার শুরু হওয়ায় আমজনতা হয়তো কিছুটা বর্ষাকালীন জমা জলের কৃত্রিম বন্যা থেকে রক্ষা পাবেন। ‌

কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রাণী দেবরায় স্যন্দন পত্রিকাকে জানান যে, প্রতি বছরের ন্যায় এই বছরও শহরের ড্রেইন পরিস্কার শুরু হয়ে গেছে। শহরবাসীকে প্রতিশ্রুতি সম্পন্ন নগর উপহার দিতে বদ্ধপরিকর বলে জানান চেয়ারপার্সন।

কৈলাসহরের টাউন সুপারভাইজার মনীশ দাস জানান যে, নর্দমা পরিষ্কার করার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে স্থায়ী জল নিষ্কাশনের পাম্পগুলিকেও বর্ষার পূর্বেই প্রয়োজনীয় মেরামত করা হবে। লক্ষণীয় বিষয় এটাই, শেক্সপিয়ারের গল্পে যেমন ট্র্যাজেডি থাকে, তেমনি প্রত্নতাত্ত্বিক শহরের নর্দমা পুরস্কারের গল্পেও খবরের কাগজের জন্য মশলা আছে।

গেল বছর প্রায় সকল সচেতন কৈলাহরবাসী দেখেছিলেন যে, গত বছর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে কোদাল নিয়ে নিজেই অনেক ড্রেইন পরিষ্কার করেছিলেন। সেই সময় বিভিন্ন খবরের কাগজে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই খবরে অনেকেই চমকে উঠেছিলেন। যাইহোক, এই বছর স্থায়ী শ্রমিক দিয়ে নর্দমা পরিষ্কার শুরু হওয়ায় জমা জলের বানভাসি থেকে হয়তো রক্ষা পাবেন শহরবাসী।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top