News Flash

Image

সড়ক দুর্ঘটনা আহত

আগরতলা, ১৪ মার্চ : ফের সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়েছে টি.আই.টি -এর শিক্ষার্থী ও চালক মিলে মোট ১১ জন আহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩জন। আজ রাজধানীর গোয়ালা বস্তি লাগোয়া এয়ারপোর্ট সড়ক এলাকায় ট্রিপারের সঙ্গে বাসের ধাক্কায় আহত হয়েছে তাঁরা। এদিকে মুখ্যমন্ত্রী নিজ সামাজিক মাধ্যমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

জানা গিয়েছে, রাজধানীর গোয়ালা বস্তি লাগোয়া এয়ারপোর্ট সড়ক এলাকায় ট্রিপারের সঙ্গে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছে টি.আই.টি -এর কিছু শিক্ষার্থী ও চালক। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে বলেন, আজ একটি পথ দূর্ঘটনায় নরসিংগড় স্থিত টি.আই.টি -এর কিছু শিক্ষার্থী ও চালক গুরুতর আহত হয়েছে।

এদিন তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ও সকলকে আবারো সতর্কতা অবলম্বন করে যানবাহন চলাচল করতে আহ্বান রেখেছেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top