News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় দুইটি আসনে বামগ্রেসের জয়ী হওয়ার কোনো সম্ভবনা নেই : প্রদ্যোত
Image

ত্রিপুরায় দুইটি আসনে বামগ্রেসের জয়ী হওয়ার কোনো সম্ভবনা নেই : প্রদ্যোত

আগরতলা, ১৪ মার্চ : ত্রিপুরায় দুইটি আসনে বামগ্রেসের জয়ী হওয়ার কোনো সম্ভবনা নেই। সারা দেশের সাথে রাজ্যেও তাদের অস্তিত্ব নেই। আজ রাজ্যে পা রেখেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন।

প্রসঙ্গত, আজ ত্রিপুরা আসলেন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। এদিনে একই বিমানে রাজ্যে আসলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দে।

এদিন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, নিজের দলের লোকদের সাথে রাজনীতি করবেন না। যারা এতবছর ধরে আমার সাথে রাজনীতি করেছিল আমি তাঁদের সাথে রাজনীতি করব।

তাঁর কটাক্ষ, ২৫ বছর ধরে ত্রিপুরায় ক্ষমতায় থেকে এখন জোটে মিশেছে কমিউনিস্ট ও কংগ্রেস। ত্রিপুরায় বামগ্রেসের কোনো গুরুত্বই নেই।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top