News Flash

  • Home
  • দেশ
  • সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাহুল, বললেন শুধু মোদীকেই দেখানো হয় টিভিতে
Image

সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাহুল, বললেন শুধু মোদীকেই দেখানো হয় টিভিতে

নাসিক, ১৪ মার্চ (হি.স.): সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে বক্তৃতা দেওয়ার সময় সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন রাহুল গান্ধী। রাহুল এদিন বলেন, “কৃষকদের সমস্যা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অগ্নিবীররা এখন দেশে সবচেয়ে বেশি আলোচিত, কিন্তু টিভি চ্যানেলে আপনারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা দেখতে পাবেন না। পরিবর্তে টিভি চ্যানেলগুলি মোদীজিকেই ২৪ ঘন্টা দেখায়, পুজো দিতে তিনি যখন সমুদ্রের নীচে চলে যান, তখন তাঁর সঙ্গে টিভি ক্যামেরাও যায়, তারপর তিনি সি প্লেনে উড়ান ধরেন।”

দেখতে দেখতে বৃহস্পতিবার ৬১-তম দিনে পড়ল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন নাসিকে ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এ বক্তব্য রাখেন রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনার উদ্ধব ঠাকরের শিবিরের নেতা সঞ্জয় রাউতও। রাহুল গান্ধী এদিন বলেছেন, “কৃষকদের ওপর বিভিন্ন ধরনের কর আরোপ করা হচ্ছে। কংগ্রেস এই জিএসটি-কে স্টাডি করবে এবং একটি করের বিধান করবে। কৃষকরা যাতে জিএসটি-র অধীনে না থাকে সে জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।” রাহুল গান্ধী আরও বলেছেন, “কৃষকের দুর্দশা না বুঝলে, তাঁদের পরিশ্রমকে সম্মান না করলে কেউ কৃষককে সাহায্য করতে পারবে না। কৃষকদের জন্য কংগ্রেস সরকারের দরজা সবসময় খোলা থাকবে। দিল্লিতে এমন একটি সরকার থাকবে যারা কৃষকদের কথা শুনবে।”

Releated Posts

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top