News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিএএ-র বিরোধিতা করে কেজরিওয়াল প্রমাণ করলেন তিনি হিন্দু, শিখদের বড় শত্রু : মনোজ তিওয়ারি
Image

সিএএ-র বিরোধিতা করে কেজরিওয়াল প্রমাণ করলেন তিনি হিন্দু, শিখদের বড় শত্রু : মনোজ তিওয়ারি

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার কেজরিওয়ালের সমালোচনা করে মনোজ তিওয়ারি বলেছেন, “সিএএ-র বিরোধিতা করে অরবিন্দ কেজরিওয়াল প্রমাণ করেছেন, তিনি হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সিদের বড় শত্রু।”

বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি আরও বলেছেন, “সিএএ আইনটি নাগরিকত্ব দেওয়ার জন্য, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল মিথ্যা ও ঘৃণা ছড়াচ্ছেন। তাঁরা (শরণার্থীরা) আপনার (কেজরিওয়াল) মতো ‘রাজ মহল’ পাবে না, কিন্তু তারা প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের অধীনে বাসস্থান পাবে। তাদেরও বেঁচে থাকার অধিকার আছে।” উল্লেখ্য, সিএএ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করে কেজরিওয়াল বলেছেন, “আমরা যখন নিজেদের মানুষজনকে কর্মসংস্থান দিতে সক্ষম নই, তাহলে পাকিস্তান থেকে আসা শরণার্থীদের কর্মসংস্থান ও বাসস্থান দেব কীভাবে? সিএএ-র কারণে যে অভিবাসন ঘটবে তা বিভাজনের সময় যা হয়েছিল তার চেয়েও অধিক হবে।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top