News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুধা মূর্তি, ধনখড়ের উপস্থিতিতে পাঠ করলেন শপথবাক্য
Image

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুধা মূর্তি, ধনখড়ের উপস্থিতিতে পাঠ করলেন শপথবাক্য

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখিকা সুধা মূর্তি। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের উপস্থিতিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেছেন সুধা মূর্তি। সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তি-সহ আরও অনেকেই।

শিক্ষাবিদ ও লেখিকা সুধা মূর্তিকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। নারী দিবসে নিজের এক্স হ্যান্ডেলে সুধা মূর্তিকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৫০ সালে ১৯ আগস্ট কর্নাটকে জন্মগ্রহণ করেন সুধা। নারায়ণ মূর্তির স্ত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ‘টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি’তে। বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসাবেও কাজ করেছেন সুধা। কন্নড়, মারাঠি, ইংরেজি-সহ বিভিন্ন ভাষায় তাঁর ৪০টির বেশিও বই আছে। এ ছাড়াও বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সময়ে একাধিক কলাম লিখেছেন তিনি।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top