News Flash

  • Home
  • প্রধান খবর
  • অশ্লীল বিষয়বস্তু সম্প্রচারের জন্য নিষিদ্ধ একাধিক ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট
Image

অশ্লীল বিষয়বস্তু সম্প্রচারের জন্য নিষিদ্ধ একাধিক ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি. স.): ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বিষয়বস্তু সম্প্রচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার। অশ্লীল বিষয়বস্তু এবং যৌনতা বিষয়ক কন্টেন্ট সম্প্রচারের জন্য একাধিক ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ব্লক করে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে।

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ব্লক করে দেয় অশ্লীল বিষয়বস্তু এবং যৌনতা বিষয়ক কন্টেন্ট সম্প্রচারের জন্য। তথ্যপ্রযুক্তি আইনের অধীনে এইগুলিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে। নিষিদ্ধ হওয়া সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মধ্যে আছে ১২টি ফেসবুক পেজ, ১৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ১৬টি টুইটার হ্যান্ডেল এবং ১২টি ইউটিউব চ্যানেল।

উল্লেখ্য, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বারংবার ডিজিটাল ও সোশ্যাল মিডিয়াকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার বিষয়ে আবেদন জানান। এইসব প্ল্যাটফর্মগুলি যাতে অশ্লীল বিষয়বস্তু সম্প্রচার না করে তাও স্মরণ করিয়ে দেন।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top