News Flash

Image

আগুনে পুড়ে ছাই বসত ঘর

আগরতলা, ১৪ মার্চ : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। আজ ওই ঘটনায় কৈলাসহর পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খ বর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিকের।

বাড়ির মালিক শ্যামলী দেবী জানিয়েছেন, আজ তাঁর বাড়িতে বিষ্ণু পূজার আয়োজন করা হয়েছিল। তখন গ্যাসে রান্না করার সময় ঘরে আগুন লেগে গিয়েছে। তাঁর চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হয়েছে। সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। কিন্তু আগুনের লেলিহান শিখা ঘরের অন্যত্র ছাড়িয়ে পড়ে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানিয়েছেন,অগ্নিকাণ্ডে বসত ঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

Releated Posts

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top