News Flash

  • Home
  • খেলা
  • এমবিবি স্টেডিয়ামে ব্লাড মাউথ নিউ প্লে সেন্টারের সহজ জয়
Image

এমবিবি স্টেডিয়ামে ব্লাড মাউথ নিউ প্লে সেন্টারের সহজ জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ১০ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে ব্লাড মাউথ। হারিয়েছে মৌচাক ক্লাবকে। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। এমবিবি স্টেডিয়ামে সকালের ম্যাচে টস জিতে মৌচাক প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ৩৬ রান সংগ্রহ করলে জবাবে ব্লাড মাউথ ২১ বল খেলে বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী ব্লাড মাউথের অন্তরা দাস পাঁচ রানে পাঁচটি উইকেট দখল করে ম্যাচের সেরার খেতাব পেয়েছে। স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর খেলায় নিউ প্লে সেন্টার ১০৪ রানের ব্যবধানে দারুন জয় পেয়েছে, বিদ্যাসাগর কোচিং সেন্টারকে হারিয়ে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে নিউ প্লে সেন্টার সীমিত ২০ ওভারে ৪ উইকেটে ১১২ রান সংগ্রহ করলে জবাবে বিদ্যাসাগর কোচিং সেন্টারের খেলোয়াররা চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। নয় ওভার টিকে থাকলেও মাত্র ৮ রানে ইনিংস শেষ করে কম রানের রেকর্ড গড়ে নিয়েছে। বিজয়ী দলের শ্রাবন্তী চৌধুরী অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হয়।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top