News Flash

  • Home
  • দিনের খবর
  • জোট ভেস্তে যাওয়ার জন্য কংগ্রেসকেই ফের দুষল তৃণমূল
Image

জোট ভেস্তে যাওয়ার জন্য কংগ্রেসকেই ফের দুষল তৃণমূল

কলকাতা, ১১ মার্চ (হি.স.): জোট ভেস্তে যাওয়ার কারণ হিসেবে কংগ্রেসকেই কার্যত তুলোধোনা করল কংগ্রেস। সোমবার তৃণমূল ভবন থেকে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় জোট ভেস্তে যাওয়ার জন্য কংগ্রেসকেই দুষলেন।

তাঁর অভিযোগ, ”একদিকে আইএনডিএ জোটের কথা বলবে, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দেওয়ার কথা বলবে। আবার অধীর চৌধুরীর মতো নেতারা লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন, সমালোচনা করবেন, এ তো হতে পারে না।”

চব্বিশের লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে অ-বিজেপি দলগুলি একত্রে আইএনডিআই জোট গড়েছিল। যার মূল উদ্যোক্তা ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ের মূল মন্ত্রও বেঁধে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী, সেখানকার লড়াইয়ে তাঁদেরই অগ্রাধিকার দিতে হবে। সেই হিসেবমতো এ রাজ্যে কংগ্রেসকে ২ থেকে ৩ টি আসন ছাড়তে রাজি ছিল তৃণমূল। যার মধ্যে একটি ছিল অধীরগড় – বহরমপুর। জাতীয় স্তরে কংগ্রেস নেতাদের হাজার আলাপ-আলোচনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত থেকে টলানো যায়নি।

যদিও কংগ্রেস এতে সন্তুষ্ট ছিল না। ফলে আসন সমঝোতা নিয়ে টালবাহানায় শেষমেশ জোটই গিয়েছে ভেস্তে। এনিয়ে রবিবারই কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ আক্ষেপ করেছিলেন, অপেক্ষা না করে একতরফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল!

Releated Posts

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026

ঝাড়খণ্ড নিয়োগ কেলেঙ্কারি: সিডির কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মূল অভিযুক্তের, ১০-১২ লক্ষ টাকায় বিক্রি সিডিপিও পদ

রাঁচি, ২৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তে নেমে সিআইডির কাছে মূল অভিযুক্ত অভয় কুমার তিওয়ারির দেওয়া…

ByByNews Desk Aug 26, 2026

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top