News Flash

  • Home
  • প্রধান খবর
  • রামলালা দর্শনে অযোধ্যাধামে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা
Image

রামলালা দর্শনে অযোধ্যাধামে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

অযোধ্যা, ১১ মার্চ (হি.স.) : রামলালা দর্শনের উদ্দেশ্যে স্বপরিবারে উত্তর প্রদেশের অযোধ্যাধামে এলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সোমবার সকালে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পরিবারকে নিয়ে ট্রেনে করে অযোধ্যায় আসেন। অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে লোকসভার অধ্যক্ষকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উত্তর প্রদেশ রাজ্যের পরিবহণ মন্ত্রী দয়াশঙ্কর সিং, পৌর কর্পোরেশন অযোধ্যার মেয়র মহন্ত গিরিশপতি ত্রিপাঠি এবং বিধায়ক বেদ প্রকাশ গুপ্ত স্টেশনে উপস্থিত ছিলেন। সকলেই বিড়লাকে স্বাগত জানান।

দুদিনের সফরে পরিবারকে নিয়ে রামনগরীতে এসেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। জানা গিয়েছে এই সফরে তিনি মহেশ্বরী সমাজের ধর্মশালার ভূমিপুজোতেও অংশ নেবেন। সোমবার সন্ধ্যায় সরযূর আরতিতেও অংশ নেবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top