News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা-কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

ত্রিপুরা-কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। “ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম” এর উদ্যোগে আজ, রবিবার আগরতলা স্থিত এনএসআরসিসি বক্সিং হলে অনুষ্ঠিত  হয়ে গেলো  “ত্রিপুরা-কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৪। উক্ত “ত্রিপুরা -কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের কুমিল্লা থেকে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিযোগী তথা প্রতিনিধি দল আজ-ই সকালে সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্ত এলাকা দিয়ে ত্রিপুরায় এসেছে  l

সোনামুরায় প্রতিনিধি দলকে স্বাগত জানান সোনামোরা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝুটন রায় সহ অন্যান্য কর্মকর্তাগণ l বিকেল চারটায় এনএসআরসিসি বক্সিং হলে অনুষ্ঠিত হয়  “ত্রিপুরা-কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ”।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সহ-সভাপতি রতন সাহা, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সাধারণ সম্পাদক সুজিত রায়, কুমিল্লা ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন নাজমুল আহসান ফারুক জেনারেল সেক্রেটারি নাজমুল আহাসান ফারুক, ল্যান্ড পোর্ট অথরিটি ত্রিপুরা অধিকর্তা দেবাশিস নন্দী, ক্রীড়া  আধিকারিক ধীমান বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ l।মুখ্য আয়োজক “ইন্ডিয়া-বাংলাদেশ স্পোর্টস  ফ্রেন্ডশিপ ফোরাম” তথা সহযোগী ক্রীড়া সংগঠন “ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশন ” সকল  পর্যায়ের ক্রীড়ামোদি ও  ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতি উক্ত প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করে তুলে l

প্রতিযোগিতায় উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা  দল ও রানার্স হয়েছে ত্রিপুরা দল l

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top