ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আগামীকাল এক দারুন উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমত, এবারকার ক্রিকেট মরশুমে জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটে গ্রুপ লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্যায়ে উন্নীত রাজ্য দলের ক্রিকেটারদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যের বেশ ক-জন সাফল্য অর্জনকারী মহিলা ক্রীড়াবিদকেও সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি মহিলা ক্রিকেটারদের মধ্যে একটি টি-১০ প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল সাড়ে ৯টায় এমবিবি স্টেডিয়ামে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং ম্যাচে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নারী দিবস উদযাপনে টিসিএ-র বিশেষ অনুষ্ঠান
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















