News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৮ই মার্চ রাজ্যে বিজেপির নির্বাচনী প্রচার কাজের আনুষ্ঠানিক সূচনা
Image

আগামী ৮ই মার্চ রাজ্যে বিজেপির নির্বাচনী প্রচার কাজের আনুষ্ঠানিক সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চঃ আগামী ৮ই মার্চ রাজ্যে বিজেপির নির্বাচনী প্রচার কাজের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য। এদিন তিনি বলেন “মোদীর কা পরিবার” এই পরিচয় নিয়ে নির্বাচনে লড়াই করতে যাচ্ছে বিজেপি দল।

সারা দেশেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে এই লোকসভা নির্বাচনের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হবে আগামী ৮ই মার্চ। এদিন রাজধানীর টাউন হলে “বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি”- এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচার কর্মসূচী শুরু হবে বলে জানিয়েছেন তাপস ভট্টাচার্য। তিনি আরো বলেম, সেখানে রাজ্যের প্রায় ৯০০ বিজেপি নেতৃত্ব এই অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে নির্বাচনী আচারবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা।

ওইদিনের কর্মসূচীতে থাকবে সুঝাও পেটি বা সাজেশন বক্স, যার মাধ্যমে দেশব্যাপী প্রায় ১ কোটি জনগণ বিভিন্ন পরামর্শ প্রদান করতে পারবে যার মাধ্যমে নির্বাচনী ইস্তেহারে পরবর্তী সময়ে গ্রহনযোগ্য পরামর্শগুলি গৃহীত হবে। এছাড়াও এইদিন ৪ টি এলইডি ভ্যান ৬০ টি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পগুলির রুপ্রেখা প্রচারে রাস্তায় নামানো হবে। এই ভ্যানগুলির মাধ্যমেও পরামর্শ গ্রহণ করা হবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনই বিজেপি পাবে বলে আশা ব্যক্ত করছেন এদিন প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য।

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top