News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হতদরিদ্র মেয়ের বিয়ের সাহায্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
Image

হতদরিদ্র মেয়ের বিয়ের সাহায্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৬ মার্চ: এক গরীব বাবার মেয়ের বিয়ের সাহায্যের টাকার লোভ সামলাতে পারল না খোদ পঞ্চায়েত প্রধান। এমনই চাঞ্চল্যকর খবর উঠে এসেছে এবার। গত কিছুদিন আগে সোনামুড়া মহকুমার মেলাঘর তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীমতি পাড়ার হত দরিদ্র সমীর ঘোষের মেয়ের বিয়ের জন্য স্থানীয় তেল কাজলা গ্রাম পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের কাছে অনুরোধ জানান।

সেই অনুসারে পঞ্চায়েত প্রধান পরিতোষ দাস এলাকার একটি জলের পাম্প মেশিন বসানোর কাজের ঠিকাদারের কাছে অনুরোধ করে এলাকার ওই গরিব পরিবারের মেয়েটির বিয়ের জন্য কিছু আর্থিক সাহায্য করার জন্য।

মেয়ের বিয়ের আর্থিক সাহায্যের কথা শুনে ঠিকেদার খুশি মনে পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের কাছে ১০ হাজার টাকা তুলে দেয়। যখন সমীর ঘোষ ওনার মেয়ের বিয়ের ঠিক আগ মুহূর্তে পঞ্চায়েত প্রধানের কাছে সাহায্যের টাকার জন্য যায় তখন পঞ্চায়েত প্রধান পরিতোষ দাস জানান সাহায্যের জন্য কোন টাকা দেয়নি।

পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের এই কর্মকাণ্ডের কথা এলাকায় জানাজানি হতেই মেয়ের বিয়ের সাহায্যের টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।

অবশেষে মেয়ের বিয়ের পর অর্থাৎ বুধবার মেয়েটির বাবা সমীর ঘোষ পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের এর কাছে টাকা আনতে গেলে মাত্র চার হাজার টাকা দেওয়া হয় আর বাকি ৬ হাজার টাকা পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদার হাফিজ করে দেয়।

একজন নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধানের এই ধরনের কর্মকাণ্ডে গোটা এলাকা জুড়ে ছি ছি রব উঠেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top