News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পালাতক বিচারাধীন বন্দীকে জঙ্গল থেকে উদ্ধার
Image

পালাতক বিচারাধীন বন্দীকে জঙ্গল থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৪ মার্চ: জেল পালাতক বিচারাধীন বন্দী ফের পুলিশের জালে আটক হয়েছে। গোপন খবরের ভিত্তিতে গভীর জঙ্গল থেকে ২টি মামলায় অভিযুক্ত অমৃত দেববর্মাকে আটক করতে সক্ষম হয়েছে ছৈলেংটা থানার পুলিশ।

ঘটনার বিবরণ জানা যায়, গত ২৯ জানুয়ারি আমবাসা জেলা  আদালত থেকে শুনানির পর  লংতরাইভ্যালী জেলে নিয়ে আসলে সুযোগ বুঝে গাড়ি থেকে পালিয়ে যায় বিচারাধীন বন্দী অমৃত। তার বিরুদ্ধে ছৈলেংটা থানায় আন্ডার সেকশন ২০(বি)/২৫/২৯ এনডিপিএস ধারায় মামলা ছিলো।  যার কেইস নম্বর ৯/২০২২।

অন্যদিকে মনু থানায় আন্ডার সেকশন ৩৭৬(৩) আইপিসি ধারায় অপর একটি মামলা ছিল। যার কেইস নম্বর ২৩/২০২০। ২৯ জানুয়ারি পালিয়ে যাওয়ার পর থেকেই পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। অভিযুক্ত এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়নি।

 ৪ মার্চ পুলিশের কাছে গোপন খবর আসে পলাতক অমৃত তার নিজ গ্রাম ছৈলেংটা থানাধীন কৃষ্ণকান্ত পাড়ার গভীর জঙ্গলে গা ঢাকা দিয়ে  আছে। খবর পেয়েই রাত আনুমানিক ৩টা নাগাদ এসডিপিও সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে পুলিশ সেই গভীর জঙ্গলে ছুটে যায়। গোপন খবর অনুযায়ী নির্দিষ্ট স্থান থেকে অমৃত কে আটক করতে সক্ষম হয়। বর্তমানে পালাতক বিচারাধীন বন্দী অমৃত ছৈলেংটা থানার লকাপে রয়েছে।

Releated Posts

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top