News Flash

  • Home
  • প্রধান খবর
  • যোগী আদিত্যনাথকে বোমা মেরে হত্যার হুমকি, নড়েচড়ে বসল প্রশাসন
Image

যোগী আদিত্যনাথকে বোমা মেরে হত্যার হুমকি, নড়েচড়ে বসল প্রশাসন

লখনউ, ৪ মার্চ (হি. স.) ): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। জানা গেছে, শনিবার উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের পুলিশ কন্ট্রোল রুমের ফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। সেখানেই এই হুমকি দেওয়া হয়। দ্রুত অভিযোগ দায়ের করা হয়।

থানার ইনচার্জ অখিলেশ কুমার বলেন, সদর দফতরে নিযুক্ত হেড কনস্টেবল উধম সিং একটি অভিযোগ দায়ের করেছেন। গত ২ মার্চ একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে।ফোন ধরতেই ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি বলেন যে, আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। নাম-ঠিকানা জানতে চাইলে তিনি সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। এর পরেই মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার জন্য এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তথ্যপ্রযুক্তি আইনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top