News Flash

  • Home
  • দিনের খবর
  • লালু প্রসাদ একজন দোষী, দুর্নীতিবাজ এবং পরিবারতান্ত্রিক ব্যক্তি : বিজয় সিনহা
Image

লালু প্রসাদ একজন দোষী, দুর্নীতিবাজ এবং পরিবারতান্ত্রিক ব্যক্তি : বিজয় সিনহা

পাটনা, ৪ মার্চ (হি.স.) : লালু প্রসাদ একজন দোষী, দুর্নীতিবাজ এবং পরিবারতান্ত্রিক ব্যক্তি, লালুকে এই ভাষাতেই আক্রমণ করেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। সোমবার সাংবাদিকদের মুখোমুখী হয়ে বিজয় সিনহা একথা বলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের করা বক্তব্যের পাল্টা আঘাত করলেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে বিজয় সিনহা বলেন, লালু প্রসাদ একজন দোষী, দুর্নীতিবাজ এবং পরিবারতান্ত্রিক ব্যক্তি। তিনি আরও বলেন, লালু প্রসাদও একজন রাজনৈতিক জোকার ছিলেন। রাজনীতি সংক্রান্ত নানা কথা বলে ওঁর দল বিহারের সম্মান ক্ষুন্ন করেছে। প্রধানমন্ত্রী সনাতনের গর্ব এবং লালুপ্রসাদের এমন বক্তব্যে সারা দেশের মানুষ বিব্রত হয়েছে। বিজয় সিনহা বলেন, প্রধানমন্ত্রী দেশের ১৪০ কোটি সনাতন মানুষের সম্মান বাড়িয়েছেন কিন্তু লালু প্রসাদ এবং ওঁনার লোকেরা সনাতন এবং সনাতনের ধর্মীয় গুরু এবং দেবতাদের লজ্জা দেওয়ার কাজ করেছেন।

৩ মার্চ পাটনার গান্ধী ময়দানে আইএনডিআই জোটের সমাবেশে আরজেডি সভাপতি লালু প্রসাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেছিলেন যে নরেন্দ্র মোদী হিন্দু নন। সোমবার এরই উত্তর দিলেন বিজয় সিনহা।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top